কাশিমপুর কারাগারে গলায় ফাঁস দিয়ে হাজতির আত্মহত্যা
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ রাজু (নাম) নামে হত্যা মামলার এক হাজতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কারাগারের শৌচাগার থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সিংড়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার জানান, বৃহস্পতিবার বিকেলে কারাগারের শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন ওই হাজতি। পরে দায়িত্বে থাকা কারারক্ষীরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাজু পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের ছেলে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য নিহত





