কুলাউড়ার জয়চন্ডীতে মেধা যাচাই পরীক্ষা

Sadek Ali
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৫৭ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নে প্রথমবারের মতো মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) ইউনিয়নের গিয়াসনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ইউনিয়ন ভিত্তিক এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ, ৫ম ও ৮ম শ্রেণির আড়াই শতাধিক শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। ব্যতিক্রমী এই পরীক্ষার আয়োজন করেন কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক, জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি এলাকার বাসিন্দা মোঃ আজিজুর রহমান। পরীক্ষায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

বৃত্তি পরীক্ষা পরিচালনায় সহযোগিতা করেন মিঠুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মালিক, শিক্ষক ও ইমাম মাওলানা মোহাম্মদ দেলওয়ার হোসেন গিলমান, শিক্ষক চয়ন দেব, শর্মি সূত্রধর, কানাইলাল কল, ওয়াহিদা জান্নাত রিচি, আনিসা আক্তার, বৃষ্টি আক্তার প্রমুখ।

আরও পড়ুন: রাজধানীর ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশন বন্ধ

বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন লংলা আধুনিক ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আতাউর রহমান চন্দন, গিয়াসনগর আলিম মাদ্রাসার সুপার মাওলানা তৈয়বুর রহমান এবং দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা দেলওয়ার হোসেন। পরিদর্শকগণ জানান, ইউনিয়ন পর্যায়ে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশই এই আয়োজনটি কাজে লাগবে। প্রতিবছরই এমন প্রশংসনীয় উদ্যোগ নেওয়ার জন্য আয়োজকসহ সকলের প্রতি অনুরোধ করেন তাঁরা।