বাউফলে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে আদালত অবমাননার নোটিশ

Shahrier Islam Pallab
মোঃ জসীম উদ্দিন,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:৪৫ অপরাহ্ন, ০৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলার ১৩ নম্বর আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব নিয়ে হাইকোর্টের নির্দেশনা না মানার অভিযোগে জেলা প্রশাসকসহ তিন সরকারি কর্মকর্তাকে আদালত অবমাননার নোটিশ দিয়েছেন ইউপির প্যানেল চেয়ারম্যানের আইনজীবী।

সোমবার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী এম জি মাহমুদ (শাহীন) সংরক্ষিত নারী সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোসা. আলেয়া বেগমের পক্ষে এ নোটিশ পাঠান। নোটিশ প্রাপ্ত অন্য দুই কর্মকর্তা হলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো.তারেক হাওলাদার ও বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।

আরও পড়ুন: রাজধানীর ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশন বন্ধ

নোটিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৪ মে আলেয়া বেগমকে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের  আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়। পরে ২৪ আগস্ট ২০২৬ তারিখের এক আদেশে ওই দায়িত্ব সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলুকে দেওয়া হয়। এ আদেশের বিরুদ্ধে আলেয়া বেগম হাইকোর্টে রিট করলে গত ১৪ সেপ্টেম্বর আদালত আদেশটির ওপর স্থগিতাদেশ দেন। কিন্তু তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ বলেন, আদালত অবমাননার নোটিশ এখনো হাতে পাইনি। আলেয়া বেগমকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার বিষয়ে তিনি বলেন, ওই ইউনিয়ন পরিষদের মেয়াদ কয়েক মাস আগেই উত্তীর্ণ হয়েছে। মেয়াদ না থাকার কারণেই সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা