সভাপতি তৌহিদুল, সাধারণ সম্পাদক আনোয়ার
আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা
নরসিংদীর ঐতিহ্যবাহী সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন 'সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের’ ৪৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে মো. তৌহিদুল ইসলাম দুলাল সভাপতি এবং আনোয়ার হোসেন ভূইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার (৮ নভেম্বর) সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে আইনগত বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
গত শনিবার রাজধানী ঢাকার পরীবাগে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. ফখরুল আলম বাদল, সহ-সভাপতি মো.আবদুল্লাহ, মো আশরাফ উদ্দিন ভূঁইয়া মিলন, মো. ফেরদৌস আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন কাজল, মো. মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ শিকদার, সফিকুল আলম খোকন, অর্থ সম্পাদক মো. মানিক ভূঁইয়া, সহ-অর্থ সম্পাদক কাজী ইমরান হায়দার, মো সাইদুল ইসলাম ইমন, দপ্তর সম্পাদক মো. আবদুল হক, সহ-দপ্তর সম্পাদক মো. হানিফ মিয়া ও কাউছার পাঠান, ক্রীড়া সম্পাদক কামাল হোসেন ভূৃইয়া, সহ-ক্রীড়া সম্পাদক মো. সুমন মাহমুদ, মো. অলিউল্লাহ, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া, সহ-শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মিজান মিয়া, মো. সোহাগ মোল্লা, সমাজকল্যাণ সম্পাদক মো. মোস্তফা সরকার, সহ-সমাজকল্যাণ সম্পাদক রাশেদ খান ওয়াহিদ, মো. হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলতাফ হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার সাহা, মো ওয়ালীউল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক সুরাইয়া বেগম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা মমতাজ লাভলী ও মমতাজ সুলতানা মোনালিসা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হানিফ মাহমুদ, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আশরাফুল হক, ও মাসুম বিল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম রিপন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মোল্লা ও মো সাদেকুর রহমান শামীম।
আরও পড়ুন: সহযোগিতা ও সংহতি যত শক্তিশালী হবে, রাষ্ট্র ততই শক্তিশালী হবে: সুনামগঞ্জ জেলা প্রশাসক
এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন, নিগার সুলতানা এ্যানী, সৈয়দ মো. জাকারিয়া সুমন, মো.জাকারিয়া সরকার, মো. জুবায়ের আলম বাবু, মো. আলমগীর হাসান, মো.নিয়ামুল হক মোল্লা ও নুপুর আক্তার।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও ত্বরান্বিত করতে বিভিন্ন ব্যাচের উদ্যমী প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে এই ৪৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি চূড়ান্ত করা হয় এবং নবগঠিত কমিটির নেতৃবৃন্দ প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।





