রামগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরের রামগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে উপজেলার নাগরিকদের নিরাপত্তা,মাদক নির্মূল, সরকারি বিভিন্ন দপ্তরের নিরাপত্তা,বাজারের শৃঙ্খলা বজায় রাখা,খোলা বাজারে পেট্রোল/অকটেন বিক্রি বন্ধ, ব্যাটারী চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয় ও ফসলি জমির টপসয়ের কাটা বন্ধ ও অবৈধ ইটভাটা সহ সার্বিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে তেলের গুদামে আগুন
এছাড়া আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জিয়াউল হক, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা রনি কুমার দে,সহকারী কৃষি কর্মকর্তা কমল কুমার বর্মন, সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা বৃন্দ।
আরও পড়ুন: সিলেটের রাতারগুল সীমান্তে সভা করেছিলেন রনজিত সরকার





