পিরোজপুরে জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দম্পতির বাড়িতে ভাঙচুর

Sanchoy Biswas
পিরোজপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:১১ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৩৯ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খালেক দম্পতির বাড়িতে ভাঙচুর করা হয়েছে।

বুধবার গভীর রাতে শহরের ম্যাটারনিটি রোডে থাকা তাদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটেছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দলীয় সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তার বড় ছেলে তানভীর মুজিব অভি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক। তাদের এ বাড়িতে ৫ আগস্টের পর একাধিকবার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা, গোপালগঞ্জে সবচেয়ে বেশি

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বাড়িটিতে মেরামতের কাজ শুরু করেছিলেন তারা। রাতে বেশ কিছু যুবক এসে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

সাবেক চেয়ারম্যান মজিবর রহমান খালেক সাংবাদিকদের জানান, তাদের বাড়িতে রাতে আবারও হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। এরপর হামলাকারীরা তার মালিকানাধীন পাড়েরহাট এলাকায় থাকা চালের মিলেও হামলা চালায়।

আরও পড়ুন: আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও বিএনপির বিক্ষোভ