‎খালিয়াজুরীতে বসতঘরে, ২০০ পিস ইয়াবাসহ নারী আটক

Shahrier Islam Pallab
‎নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৩৯ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় বসতঘরে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ শুকতারা (২৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের ফতুয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক শুকতারা ওই গ্রামের মিলন মিয়ার স্ত্রী।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল ফতুয়া গ্রামের মিলন মিয়া ও তাঁর স্ত্রী শুকতারার বসতঘরে অভিযান চালায়। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে ঘরটি তল্লাশি করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে শুকতারাকে আটক করে পুলিশ।

আরও পড়ুন: পিরোজপুরে জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দম্পতির বাড়িতে ভাঙচুর

‎তবে পুলিশের অভিযানের সময় তাঁর স্বামী মিলন মিয়া বাড়িতে ছিলেন না। পুলিশ জানিয়েছে, মিলন মিয়া ও তাঁর স্ত্রী দুজনই মাদক কারবারের সঙ্গে জড়িত বলে তাদের কাছে তথ্য রয়েছে।

‎‎খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক শুকতারার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা, গোপালগঞ্জে সবচেয়ে বেশি