জেট ফুয়েলের দাম লিটারপ্রতি প্রায় ৯০ টাকা বৃদ্ধি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬ | আপডেট: ৬:৪৪ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে জেট ফুয়েলের দামে বড় ধরনের বৃদ্ধি ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লিটারপ্রতি প্রায় ৯০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে, যা শতাংশ হিসেবে প্রায় ৮০ ভাগ বৃদ্ধি।

মঙ্গলবার (২৪ মার্চ) এ সংক্রান্ত নতুন মূল্য নির্ধারণ করে বিইআরসি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বাজেট ইতিবাচক; ধীরে হলেও চলতি অর্থবছরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: এডিবি’র পূর্বাভাস

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে লিটারপ্রতি দাম বেড়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা, যা প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি।

একইভাবে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। প্রতি লিটারের দাম শূন্য দশমিক ৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে, যা প্রায় ৭৯ শতাংশ বৃদ্ধি।

আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, তবে বাড়তি চাপ সীমিত

বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা জানান, নতুন নির্ধারিত মূল্য আজ মধ্যরাত (২৫ মার্চ) থেকে কার্যকর হবে।