দেশের বাজারে কমলো সোনার দাম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ন, ১৫ মে ২০২৬ | আপডেট: ১:০০ অপরাহ্ন, ১৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

শুক্রবার (১৫ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

আরও পড়ুন: বাজারে ওয়ালটনের নতুন ৪ ওয়াশিং মেশিন

সংগঠনটির তথ্য অনুযায়ী, তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এর আগে এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

আরও পড়ুন: মে মাসের ১০ দিনেই দেশে এলো ১২৮ কোটি ডলার রেমিট্যান্স

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

তবে সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রাখা হয়েছে ৫ হাজার ৭৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৫৫৮ টাকায় বিক্রি হবে।

বাজার বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে। বিশ্ববাজারে স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ার প্রভাব স্থানীয় বাজারেও পড়েছে।