কুলাউড়ায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
কৃষকের উৎপাদিত আমন ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মৌলভীবাজারের কুলাউড়ায় ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারি ধান সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান তা গুরুত্বের সঙ্গে নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: ন্যূনতম মজুরি মেনে নিয়ে সাভার-আশুলিয়ায় কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাবেক সহসভাপতি আলমগীর হোসেন ভুঁইয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাজেদা আক্তার, খাদ্যগুদাম কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান, সাংবাদিক মহি উদ্দিন রিপন ও উপজেলা জাসাসের সদস্যসচিব সালমান হোসাইন প্রমুখ।
উপজেলা খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী স্থানীয় কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে। এতে কৃষকরা সরকারি নির্ধারিত দামে তাদের উৎপাদিত ধান বিক্রির সুযোগ পাবেন।
আরও পড়ুন: সাভার-আশুলিয়ায় পার্কিং করা দুই বাসে আগুন





