সাভার-আশুলিয়ায় পার্কিং করা দুই বাসে আগুন
রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাভারের বলিয়ারপুর ও শনিবার দিবাগত আশুলিয়ার বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন জানান, রাতে আশুলিয়ার বেলতলা এলাকায় একটি গ্যারেজে রাখা বাসে আগুনের খবর পাই। পরে সেখানে ধামরাই ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যায়। তবে ততক্ষণে স্থানীয়রা বাসটির আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আরও পড়ুন: কুলাউড়ায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
অন্যদিকে সাভার ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে শ্যামলী পরিবহনের বাসটি পার্কিং করা ছিল। রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় রাত ১টা ১০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: ন্যূনতম মজুরি মেনে নিয়ে সাভার-আশুলিয়ায় কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা
বিষয়টি নিশ্চিত করে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ১২টার দিকে শ্যামলী পরিবহনের একটি বাসে নাশকতার উদ্দেশ্যে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।





