কুলাউড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Sadek Ali
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:২৫ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে কুলাউড়া মডেল মসজিদে উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা শাখার সভাপতি হাফেজ শামসুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ জুনাব আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা আব্দুর রাকিব।

আরও পড়ুন: ঢাকা ও মানিকগঞ্জের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মডেল কেয়ারটেকার মাওলানা শিহাব উদ্দিন, সাধারণ কেয়ারটেকার মাওলানা আব্দুস সালাম আশরাফ, জেলা শাখার দপ্তর সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন, উপজেলা শাখার সহসভাপতি মাওলানা আব্দুল আহাদ চৌধুরী হারুন, মাওলানা শেলিম আহমদ, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ মশাহিদ আলী, মাওলানা আশরাফ উদ্দিন, মাওলানা লুতফুর রহমান কয়েস, মাওলানা বেলাল আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।