হবিগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

Sadek Ali
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:২৮ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জ শহরে গভীর রাতে দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছালেক মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় হিরা মিয়া নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: কুলাউড়ায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই সড়ক দিয়ে চলাচলের সময় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছালেক মিয়াকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, আহত হিরা মিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ন্যূনতম মজুরি মেনে নিয়ে সাভার-আশুলিয়ায় কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে নিহত ও আহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।