বিয়ের পরই হাতে বটি নিয়ে ভয়ংকর রূপে মিমি
সদ্যই বিয়ের খবর দিয়ে আলোচনায় এসেছেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবার বিয়ের রেশ কাটতে না কাটতেই সম্পূর্ণ ভিন্ন এক রূপে হাজির হলেন তিনি। হাতে ধারালো বটি, চোখেমুখে ক্ষোভ আর কণ্ঠে সন্তানের খোঁজে মরিয়া এক মায়ের আর্তনাদ—‘আমার ছেলে কোথায়?’। নতুন সিনেমা ‘তাণ্ডব’-এর ট্রেলারে মিমির এমন অ্যাকশন অবতার নজর কেড়েছে দর্শকদের।
গত ২৬ নভেম্বর মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে ঘরোয়া আয়োজনে আইনিভাবে বিয়ে করেন মিমি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বিয়ের ছবি প্রকাশ করেছেন নবদম্পতি। তাদের নতুন জীবনের শুরুতে শুভেচ্ছায় ভাসছেন ভক্ত ও নেটিজেনরা।
আরও পড়ুন: ছয় মাসের মধ্যে ভেঙে যাচ্ছে বাংলা ফাইভ ব্যান্ড
বিয়ের সাজ, আংটি বদল ও বিয়ের আনুষ্ঠানিকতার ছবি নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখনই নতুন সিনেমার ট্রেলারে অন্য এক মিমিকে আবিষ্কার করলেন দর্শকরা।
গত শনিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ‘তাণ্ডব’ সিনেমার ২ মিনিট ২১ সেকেন্ডের ট্রেলার। অ্যাকশনধর্মী এই সিনেমায় জয়ী নামের একটি চরিত্রে অভিনয় করেছেন মিমি। গল্পে তার ছোট্ট সন্তানকে অপহরণ করে দুষ্কৃতীরা। সন্তানকে খুঁজে পেতে মরিয়া হয়ে ওঠেন জয়ী। একপর্যায়ে হাতে বটি নিয়ে শত্রুদের মুখোমুখি হন তিনি। তখনই তার কণ্ঠে শোনা যায়, ‘আমার ছেলে কোথায়?’
আরও পড়ুন: প্রিয়াঙ্কা থেকে আলিয়া, বলিউডে কার পারিশ্রমিক কত?
শুধু সন্তানের জন্য উদ্বিগ্ন একজন মা নয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক সাহসী নারীর চরিত্রেও দেখা যাবে মিমিকে। ট্রেলারে তার আরেকটি সংলাপ, ‘লড়াই শেষ না, এবার অত্যাচার শেষ হবে।’ সংলাপ ও অ্যাকশন দৃশ্য মিলিয়ে সিনেমাটিতে মিমির চরিত্রে রয়েছে ভিন্নমাত্রার উপস্থাপন।
‘তাণ্ডব’ সিনেমাটি নিজের গল্পে নির্মাণ করেছেন অয়ন চক্রবর্তী। প্রযোজনায় রয়েছেন রাজ চক্রবর্তী ও তার স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। সিনেমাটিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত।
এদিকে, মিমির বিয়ের বড় পরিসরের আনুষ্ঠানিকতা হওয়ার কথা আগামী ৫ ডিসেম্বর। তার ঠিক আগের দিন, অর্থাৎ ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘তাণ্ডব’। ফলে ব্যক্তিজীবনের নতুন অধ্যায় ও পর্দায় ব্যতিক্রমী অ্যাকশন চরিত্র—দুই বিষয় নিয়েই এখন আলোচনায় এ





