যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে শনিবার (২১ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মিরপুর মডেল থানার আওতাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৩৫, মামলা ৩৬
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার পাপিয়া সুলতানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে থানা সূত্র।
আরও পড়ুন: ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯৯, মামলা ৩২





