জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
ছবিঃ সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম আজ রোববার লন্ডন থেকে দেশে ফিরছেন। দেশে ফেরার পর সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরের ২ নম্বর বহির্গমন টার্মিনালের সামনে নিচতলার পার্কিং প্রান্তে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে দলটি।
আরও পড়ুন: সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির





