রূপগঞ্জে হ্যান্ডকাফসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পালানোর দাবি, ভিডিও ভাইরাল

Sadek Ali
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:০৭ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। সেই ছাত্রলীগ নেতার পালিয়ে যাওয়ার দাবি করা বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকা থেকে তিনি পালিয়ে যান বলে জানা গেছে।পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা আজহার মিয়া মুড়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সহসভাপতি।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে হ্যান্ডকাফ পরা অবস্থায় আজহার মিয়াকে বলতে শোনা যায়, আজকে আওয়ামী লীগ করি বলে বিনা অপরাধে রূপগঞ্জর পুলিশ আমাকে বাসা থেকে ধরতে গিয়েছিল। আমি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে এসেছি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে পুলিশ তাকে আটক করতে গিয়েছিল কি না এ বিষয়ে এখনো তথ্য পাওয়া যায়নি।এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পুলিশের হ্যান্ডকাফ নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন।

আরও পড়ুন: গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং পুলিশের বক্তব্যের মধ্যে ভিন্নতা থাকায় ঘটনাটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।