মঈনুল রনির একগুচ্ছ কবিতা
পূর্ণতা
না পাওয়ার দীর্ঘশ্বাস
পাওয়া কে দেয় না তৃপ্তি
আরও পড়ুন: বইমেলা পরিচালনা কমিটি নিয়ে প্রকাশকদের প্রতিবাদ, পুনর্গঠনের দাবি
চাওয়া পাওয়ার দ্বন্দ্বময় ভুবনে
মরুভুমি যেন প্রাপ্তি।
আরও পড়ুন: বরষামূখর সন্ধ্যায় চিয়ার্স উইথ ব্রাত্য রাইসু
অসহায় সব অর্জন
শুন্যতায় যেন গর্জন
অপ্রাপ্তির শত চেতনায়
শান্তিকে করি বর্জন ।
অতৃপ্ত সব লোলুপ আত্মা
রাহুর গ্রাসে ডুবন্ত সত্তা
জনম জুড়ে শুধু অপূর্ণতা
মরণে পায় যেন সকল পূর্ণতা।
(১৭/০৭/২৬)
অপরিহার্যতা
জগতে কেউ অপরিহার্য নয়
অপরিহার্যতা! এতো এক অলীক কল্পনা
যে পৃথিবীতে তুমি নিজেকে গুরত্বপূর্ণ ভাবছো
খুব নিমিশেই সে তোমাকে ভুলে যাবে
হারিয়ে যাবে তুমি অনন্ত গর্ভে
মুহূর্তেই বিলীন হবে তোমার শত তর্জন অর্জন
প্রকৃতি পরিবেশ প্রতিবেশ শূন্যতা ভালোবাসে না, মনে রাখে না
সে ভালোবাসে পূর্ণতা, নবসূর্য
তাই মানুষ পূর্ণতার খোঁজে শূন্যতায় হারায়
শূন্যতার খোঁজে পূর্ণতায় মজে।
আসলে মানব সভ্যতা পূর্ণ হতে পারে না
পারে শুধু বিলীন হতে, শূন্য হতে।
পারে না অপরিহার্য হতে
পারে শুধু ক্ষয়ে যেতে।
মেট্রো জার্নি
ট্রেন ছুটে চলছে
ভালোবাসা বুনছে
নতুন ভোরের খোঁজে
নব প্রাণের সাজে
নব দুয়ারে আলিঙ্গন
স্বপ্নে বিভোর তরু প্রাণ মন
আত্মবিশ্বাস নিয়ে এক আকাশ
শানিত দক্ষিনা বাতাস
মিরপুর ১০
প্লিজ মাইন্ড দা গ্যাপ
দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান
প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দা ডোরস
অনর্গল ধাবমানতা
অবিরত অস্থিরতা
অহরহ টানাপোড়েন
হাজারো আলাপন
কত শত আনাগোনা
শূন্যের পানে দিন গণনা
কত শত গর্জন
জীবনের সব আয়োজন
দুঃখ সুখের অর্জন
সময়ের বিয়োজন
অনন্ত বিচিত্র সব আহ্লাদ
অফুরন্ত স্বপ্নের মায়াময় ডাক
মানবিক দ্বন্দ্বের আঘাত
অলীক আর বাস্তবতার সংঘাত
চিন্তার ভাঁজে,
সুখের খোঁজে
কত শত প্রাণ
জীবনের জয়গান
দুশ্চিন্তায় অবগাহন
কষ্টকে আলিঙ্গন
নেক্সট স্টেশন ইস মিরপুর ১১
Mirpur ১১
দরজাগুলো বাম দিক থেকে খুলবে
দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান
প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দা ডোরস
আরে আরে ভাই, কি করেন
আস্তে ভাই, আস্তে, আর চাপ দিয়েন না ভাই
সামনে জায়গা নাই, পরের টায় আসেন
আপনি একটু চাপলেই তো হয়
আর কত চাপবো, জায়গা আছে?
ট্রেন টির গন্তব্যস্থল মতিঝিল, পরের স্টেশন আগারগাঁও
দিস ট্রেন ইস বাউন্ড ফর মতিঝিল
নেক্সট স্টেশন ইস আগারগাঁও
দরজাগুলো ডান দিক থেকে খুলবে
নিরাপদ দূরত্ব বজায় রাখুন
আনবো মা আনবো, তোমার জন্য পুতুল আনবো
জি জি খেজুর কেনা হয়ে গেছে, আমি মেট্রো থেকে নেমেই চলে আসছি
স্যার স্যার চলে আসছি স্যার, আমি মেট্রো তে, এইতো স্যার, এখনই নামবো স্যার
নেক্সট স্টেশন ইস ফার্মগেট
ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল,
পরের স্টেশন বাংলাদেশ সচিবালয়
জি স্যার, স্যার, স্লাইডগুলো রেডি স্যার জি স্যার স্যার
দেখাতে পারবো স্যার, জি স্যার
চলে আসছি স্যার, এইতো নামবো স্যার জি স্যার
দরজাগুলো বাম দিক থেকে খুলবে
নিরাপদ দূরত্ব বজায় রাখুন
প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দা ডোরস।
প্রতিক্ষায়
যদি হারিয়ে যাই
খুঁজে নিয়ো
যদি উড়ে যাই, শূন্য হয়ে
পিছু নিয়ো, আকাশের বিশালতায়
যদি পথ হারাই
তবে ভালোবেসো
ভালোবেসো অন্ধকার দিবালোকে
তীব্র ঝরে বা সূক্ষ আকাঙ্খায়
অবারিত জোছনায়
যদি মন ভাঙে কাচের জানালায়
আলো দিয়ো গোধূলি অবেলায়
যদি সময় থেমে যায়
তোমারি অপেক্ষায়
বজ্রপাতে ঝরে পড়ো
বর্ষণের হাওয়ায়
যদি সমুদ্রের গর্জনে মন কাঁদে
ফিরে এসো আকাশের নীলিমায়
যদি পথ হারাও জীবনের মরীচিকায়
খুঁজে নিয়ো এক বরষায়
যদি আকাশের বর্ষণে মনে পড়ে আমায়
জেনে নিয়ো, বুঝে নিয়ো পাশে আছি, মিশে আছি
ভালোবাসার প্রতীক্ষায়।
আর কটা দিন
আমি আর কটা দিন থাকতে চাই
তোমাদের মাঝে,সৃষ্টির সাজে
আর কটা দিন গাইতে চাই, তারুণ্যের গান,তরু মন প্রাণ
আর কটা দিন বাঁচতে চাই
মোহমায়ায়, মহাজাগতিক স্নিগ্ধতায়
আর কটা দিন ভাবতে চাই,
সমুদ্রের সরলতা,আকাশের বিশালতা
আর কটা দিন স্বপ্ন সাজাতে চাই,রাঙাতে চাই
শোষিতের চোখে,অবহেলিতের বুকে
আর কটা দিন দুঃখ বইতে চাই
না পাওয়ার বেদনা সইতে চাই
রিক্তের পক্ষে, পরাজিতের হয়ে
আর কটা দিন পরীক্ষা দিতে চাই
যে পরীক্ষা বাঁচতে শেখায়, স্বপ্ন দেখায়
আর কটা দিন খুঁজতে চাই,আলোর খোঁজ
অন্ধকার দূরীভূত হবে,হররোজ
আর কটা দিন,কাটুক না
আশা ভরসায়,অসীম কল্পনায়
অবারিত বাসনায়,নির্লিপ্ত কামনায়
পৃথিবীর সীমানায়,পরজগতের ভাবনায়।
শত অবেলায়
যদি শরৎ কাঁদে,মন ভেঙে যায়,
ভেবে নিও আছি আমি তোমারই পাশে,তোমারই অপেক্ষায়
যদি মেঘ ডাকে,শ্রাবণ ভেসে যায়,জেনে নিও আছি আমি তোমারই অপেক্ষায়
যদি বাদল দিনে বর্ষা ডেকে যায়,
জেনে রেখো পথে আছি,তোমারই প্রতীক্ষায়
যদি ভাদ্রের গর্জনে শরীর রুষ্ট হয়,ভেবে নিও আছি আমি তোমারই জ্যোতির্ময়তায়
যদি কান্না বাজে,রুদ্র রূপে,মেঘ ফেটে চৌচির
বুঝে রেখো আছি হয়ে তোমারই প্রাচীর
যদি জীবন ভেঙে যায়,মোচড়ায়,আস্তাকুড়ে খায়
জেনে নিও পাশে রবো,তোমারই জানালায়
আশা নিরাশার দোলাচলে,যদি স্বপ্ন উকি দেয়
ভেবে নিবে আছি আমি তোমার প্রত্যাশায়
মরি বাঁচি দুজনায়, থাকবো নিরালায়
ভালোবেসে যাবো মোরা,শত অবেলায়।
অহেতুক
অহেতুক ভয়,করিতে চাই জয়
অহেতুক কান্না,আর না আর না
অহেতুক যাতনা,বাড়ায় বেদনা
অহেতুক গর্ব,একদিন তো মরবো
অহেতুক টেনসন,কি হবে অনশন
অহেতুক বাচালতা,সৃষ্টি করে জটিলতা
চাই কি সরলতা,অহেতুক রসিকতা
তৈরি হয় অচলতা,অহেতুক কামনা
বাড়ে শুধু বাসনা,পারি না,পারি না,
ছাড়ি না, ছাড়ি না,
অগোচরে পচা কথা,
বাড়ায় মাথাব্যথা,
অহেতুক গোলমাল,
থাকি বেসামাল, হই টালমাটাল
অহেতুক প্রাপ্তি,আনে না স্বস্তি
অহেতুক অশান্তি,খুঁজি প্রশান্তি
অহেতুক ঘুম নাই,আরো চাই,আরো চাই
অহেতুক যানজট,ঘটে গোলযোগ
অহেতুক স্বপ্ন আশা, বিঘ্ন ঘটায় ভালোবাসা
অহেতুক বিলাসি জীবন,ভুল করি আমরণ
অহেতুক নিন্দা,করি সকাল সন্ধ্যা
অহেতুক কোলাহল পারিবারিক,হতে পারি না সাংসারিক
অহেতুক বিদেশপ্রেম,অবহেলিত দেশপ্রেম
অহেতুক বিদেশি পণ্য,কিনে হই ধন্য
অহেতুক কেনাকাটা বাজার সদাই,উদ্বেলিত হই ,প্রীত হই
অহেতুক যন্ত্রণা,বইতে পারি না
অহেতুক পথ চলা,
অজানায় কথা বলা
অহেতুক যৌবন,
আমরণ অন্বেষণ
অহেতুক সুখের লাগি,
আজীবন বিসর্জন।
জীবনের অর্থ
যাচ্ছি,তো যাচ্ছি
এর শেষ কোথায়?
এর কি কোন শেষ নেই?
পড়তে যাই,খেলতে যাই
যাই আমি ঘুমাতে,স্বপ্নীল আবেশে
যাই আমি অফিসে,কাজের টানে,কাজের পানে
যাই সামাজিকতায়,মিশতে,শিখতে
যাই পারিবারিকতায় ,সুখের টানে,সুখের পানে
শিখতে,শেখাতে,সইতে, রইতে
যাই আমি বোঝাপড়ায়,বুঝতে,বোঝাতে
আমি যাই সংসার ধর্মে, লালনে, পালনে,বিরহে,বিগ্রহে,আবেগে
যাই আমি অবলীলায়,কারণে ,অকারণে
অহেতুক গর্বে,উদ্ধত সরবে
যাই আমি হারিয়ে, সীমানা ছাড়িয়ে,মায়া বাড়িয়ে
যাই আমি অস্তাচলে,অনন্ত আকাশে, সপ্নীল বিকাশে
যাই মেরুতে,পাহাড়ে সমুদ্রে,খনিতে
প্রবল আশা আমার,পৃথিবী জানিতে
নিগূঢ় রহস্য উন্মোচনে,আনমনে,আলাপনে
যাই আমি জীবনযুদ্ধে, দলিতে, মথিতে
পরাজিতে, সাজিতে,সৃজিতে
যাই আস্তাকুড়ে,নিমজ্জিতে, কর্দমাক্তে
অসহায় পথচলায়,শানিতে,শুনিতে
আমার এ ভাবাবেগ জাগরণের,
আমার এ পথচলা আমরণের
ভাবুক প্রাণ ভেবে বলে জীবনের অর্থ কি?
সকাল বিকেল অহর্নিশি ,শুধু যাচ্ছি আর যাচ্ছি
পাগল মন দিবানিশি করে আনচান
তবু গাই,গেয়ে যাই,জীবনের জয়গান।
ফিরে এসো
যদি ক্ষমতা ফুরোয়,এক বিকেলে ফিরে এসো
যদি মমতা জরায়, এক্ সন্ধ্যে ফিরে এসো
যদি অসুস্থতা মারায়,এক্ রাত্তিরে ফিরে এসো
যদি যদি মন প্রাণ ব্যাকুল করে অতীত জাগায়,ফিরে এসো
যদি চন্দ্র সূর্য ডাকে,নিশ্চুপ নিরালায়,ফিরে এসো
যদি কাটা তারের বীণা বাজে সুরেলা মায়ায়,ফিরে এসো
যদি জীবন যুদ্ধে পর্যদুস্ত হয়ে কলঙ্কিত তুমি,ফিরে এসো
যদি সৃষ্টিরা সব ভুল বুঝে কষ্ট দেয়,ফিরে এসো
যদি আকাশ বাতাস আর্তনাদে ফেটে পড়ে,ফিরে এসো
যদি সমাজকর্ম ধোঁকা দেয়,ফিরে এসো
যদি ভালবাসা ফিকে হয়ে,আস্তাকুড়ে ডুবে যায়,ফিরে এসো
যদি পঙ্কিলতা গ্রাস করে,অসময়ে কেঁদে মরে,ফিরে এসো
যদি জীবন সায়াহ্নে কান্না বাজে,ফিরে এসো
ফিরে এসো ধরণীর ছায়াতলে,বিধাতার মায়া বলে,
নিষ্পাপ নিষ্কলুষ আত্মার পানে
সৃষ্টিকর্তার ভালোবাসার টানে
রহমত আর বরকতের উসিলায়
প্রশান্তির ধরাধামে,অফুরন্ত আকাশ পানে
অনাবিল ভালোবাসায়,অফুরন্ত মানব মায়ায়
সেবা আর দানের মানসিকতায়
দেশ জাতি আর দশের কল্যাণে
স্নিগ্ধ শীতল আবেগী অবগাহনে।
অনন্ত প্রহর
ছেলেবেলায় মা বলতেন আর মাত্র কয়েকটা পরীক্ষা, এইতো সামনে বার্ষিক, পাশ করলেই তোর ছুটি,যেখানে খুশি বেড়াতে যাবি, যখন খুশি খেলবি, শুধু আনন্দ আর আনন্দ
আমি পড়ছি আর পড়ছি
এসএসসি সামনে, মা বললেন,মনোযোগ দিয়ে পড়, ভালো করলেই তোর মুক্তি, যা খুশি করতে পারবি,চূড়ান্ত সুখ
পড়ছি তো পড়ছি
এইচ এস সি চলে আসছে,বাবা বললেন,এতো ঘুরিস কেন, টেবিল এ বস, খালি পড়বি আর পড়বি,ভালো করলেই জীবন সুন্দর
শুধু পড়া আর পড়া, রাত নেই, দিন নেই, নেই গ্রহ নক্ষত্র তারা
আমি পড়ছি
জীবনাচরণে নিস্তব্ধ পরিবর্তন,
অসহায় আত্মসমর্পণ
সামনে ভর্তি পরীক্ষা,বাবা বললেন,একটু মনোযোগ দিয়ে পড়, ২৪ ঘন্টা পড়,আর একটু, ভালো কোথাও টিকে গেলে তোকে কে পায়,আর কোনো টেনশন নেই, জীবনে সুখ আর সুখ, মুক্তি আর তৃপ্তি
আমি পড়ছি
বিশ্ববিদ্যালয় জীবন শুরু হলো, ছুটছি তো ছুটছি,অনন্ত অপেক্ষা, অফুরন্ত প্রতীক্ষা,ঘুম নেই আমার
ইনকোর্স, টার্ম, সিটি এক্সাম, প্রেসেন্টেশন, ভাইভা, মক, ক্লাস টেস্ট, ইয়ার ফাইনাল
মাঝেমধ্যে জীবন দুর্বিসহ, দুঃখ কষ্টের মিশেল অহরহ
শুধু যুদ্ধ আর যুদ্ধ
জীবন গাড়ি চলছে
চলছি তো চলছি
আমি ক্লান্ত,নির্জীব
বিশ্ববিদ্যালয় লাইফ শেষ,
মা বললেন, এবার আসল পরীক্ষা , জীবনের টার্নিং পয়েন্ট, ভালো চাকুরী, জীবনে এনে দিবে শান্তি আর অনন্ত প্রাপ্তি,তুই হবি অনেক বড়,
দেশ বরেন্য, অগ্রগণ্য
সমাজ, জাতি, দশের জন্য।
আমি পড়ছি আর পড়ছি
চাকুরী আমার হলো,
জীবন চলছে, মোহ বাড়ছে
আমি ব্যস্ত, ঘর্মাক্ত, বিরক্ত, বিভ্রান্ত, বিদ্ধস্ত আর অবসান্ত
মা বললেন, তোর শান্তি দরকার,এবার একটা বিয়ে কর, বিয়ে না করলে জীবন বৃথা, পাবে না পূর্ণতা ,
হবে না জীবন পূর্ণ,বিয়ের মাধ্যমে তুই হবি সম্পূর্ণ
বিয়ে আমি করলাম,ব্যাপক ধুম ধাম,
কত শত আয়োজন, স্বপ্নিল অবগাহন
জীবন আমার বহমান, গাইছি অস্তিত্বের জয়গান
ট্রেন ছুটছে অনন্তপানে,
আমি বুক বাঁধি আশায়, রঙ্গমঞ্চের ভাষায়
চাকুরী করছি,স্বস্তি খুঁজছি, বাস্তবতায় ডুবছি,দুঃখ সুখের ভেলায় ভাসছি, শুধু ভাসছি তো ভাসছি
আর সফলতার সংজ্ঞা খুঁজছি,
ভেসে ভেসে, ডুবে ডুবে,সাঁতরে সাঁতরে,আজ বহুদূর
মা বললেন, এবার একটা সন্তান দরকার, সন্তান এলে শুধু সুখ আর সুখ,দুশ্চিন্তা হারাবে,কষ্ট সব পালাবে
কোলজুরে সন্তান এলো, জীবনের আকাশে উঠলো নতুন সূর্য, চাঁদ তারা ভুলে গিয়ে মেতে উঠলাম সূর্য নিয়ে,
আবারো সবাই ব্যস্ত হলো,চাওয়া পাওয়ায় ন্যস্ত হলো।
মোহ নিয়ে, হতাশা আর অপ্রাপ্তির বেসাতি জড়িয়ে,
অজানা,অচেনা ভয় মাড়িয়ে
অর্জন, তর্জন আর বর্জনের সীমানা ছাড়িয়ে,
দুঃখ কষ্ট আর খেদ ছড়িয়ে ট্রেন ছুটছে, দৌড়াচ্ছে,তীব্র গতিতে,
আমি পরিশ্রান্ত, ভারাক্রান্ত,
আয়ুর যোগফল মিলাই
অস্তিত্বের সীমানায় যাই
খামতি নেই,শান্তি খুজি
তৃপ্তি নেই, প্রাপ্তি খুজি
ঘুম নেই, নিদ্রা খুঁজি
জীবনের অর্থ খুঁজি
দুশ্চিন্তায় চোখ বুজি
আমার আমিকে খুঁজি
খুঁজছি তো খুঁজছি
তৃপ্তির খোঁজ, প্রাপ্তির খোঁজ,
শান্তির খোঁজ, আয়ুর অর্থের খোঁজ
এখনো সুখ খুঁজছি,
পূর্ণতার খোঁজ, অর্জনের খোঁজ, স্বার্থকতার খোঁজ,সমাপ্তির খোঁজ
আমি খুঁজি আর খুঁজি,
আর অবাক প্রহরে ভাবি
অবেলায় আমি
আমার আমিকেই খুঁজি
অনিশ্চিত গোধূলিতে
অসহায় প্রহর গুনি
অনন্ত প্রহর।
অসময়
কত কিছুই বলার ছিল,
বলা হলো না
শান্তনা শুধু এটুকুই,
ছিলাম আমি, হয়তোবা না
অস্ফূটো বাক্যালাপ
হৃদয় জুড়ে অপলাপ
মেঘ বাড়ছে, বৃষ্টি আসন্ন
দূরত্ব বাড়ছে, পৃথিবী বিষন্ন
অবেলায় কাশফুল,
অসময়ে নিয়তির ভূল
চোখের কোনে ঝর্ণা ধারা
আর্তনাদে দিশেহারা
যতই চাই আপন করে
ততই যাই দূরে সরে
মেঘের গর্জনে বৃষ্টি নামাই
তপ্ত হৃদয়ে প্রাণ নাহি পাই।
স্বপ্ন সাজাই অগোচরে
আনমনে ঘুম ভাঙে অসময়ে
যতই ভালোবাসি উজাড় করে মন
পাই না এক রত্তি পাষাণ ভুবন।
তবুও
ঘটবার নয়,তবুও আকাঙ্খা
লঙ্ঘনীয় নয়,তবুও দুশ্চিন্তা
চিরস্থায়ী নয়,তবুও অনন্ত আশা
প্রাপ্য নয়, তবুও ভালোবাসা।
তৃপ্ত নয়,তবুও অফুরন্ত চাহিদা
পূর্ণ নয়,পূর্ণ হবার নয়,তবুও তীব্র সংগ্রাম বেহুদা
সুখ অনন্ত নয়, তবুও অমোঘ কল্পনা
প্রাণ স্থির নয়, তবুও স্বপ্নিল জাল বোনা।
বাঁচতে চায় মন, শরীর দেয় না সায়
কষ্টের সাগরে হাবুডুবু, তবুও মায়া কাটানো দায়
জীবনভর সাধনা, পায় না স্বীকৃতি
সময় ঘন্টা দৌড়োয়, রেখে যায় স্মৃতি
হবার নয়, তবুও অবিরত চাওয়া
অমর নয়, তবুও মমতায় বাধা
যোগফল মিলবার নয়, তবুও জটিল সমীকরণ
শূন্যতে শুরু, শূন্যতায় শেষ, তবুও জীবন অসাধারণ।
মোহ
আমি কিছুই চাই না
চাওয়া আমার স্বভাব না
আমি চাই না কিছুই
শুধু যদি একটু খাবার হতো ভালই।
আমি কিছুই চাই না
কিন্তু ব্যক্তিগত গাড়ি ছাড়া জীবনও চলে না।
আমি চাই না কিছুই
নিজের একটা বাড়ি ছাড়া জীবন মিছেই।
কোনো কিছুরই দরকার নেই আমার
শুধু যদি থাকতো একটি মাছের খামার।
দুনিয়াবি কিছুই ভালো লাগে না আমার
তবু যদি পারতাম গড়তে টাকার পাহাড়।
সাদা মনের মানুষ আমি দেই পরামর্শ
পরের উৎকর্ষে হয় মন বিমর্ষ।
কিছুই চাই না মনে বড় কষ্ট
দুনিয়াটা না পেলে মাথা নষ্ট।
আমি কিছু চাই না ক্ষমতা পেলে মন্দ কি
টাকা আর ক্ষমতার মিশেল অসাধারণ নয় কি?
এতো ভালো মানুষ আমি পেলাম না জীবনে কিছুই
আজীবন ছুটলাম আমি মোহের পিছুই।
হঠাৎ যদি পেয়ে যাই পুরো দুনিয়াই
মনে হবে,কি যেনো নাই,কি যেনো নাই,আরো কিছু চাই
আরো কিছু চাই।





