মেঠোপথ সাহিত্য উৎসব ২০২৬
নান্দাইলের সিনিয়র সাংবাদিক খসরুসহ ৫ জন গুণীজনকে সম্মাননা প্রদান
কিশোরগঞ্জ জেলার তাড়াইল সাহিত্য সংসদ আয়োজিত ২০তম মেঠোপথ সাহিত্য উৎসব ২০২৬ শুক্রবার তাড়াইল উপজেলা পরিষদ হলরুমে বিপুল উৎসাহ-উদ্দীপনায় সমাপ্ত হয়েছে।
উৎসব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন তাড়াইল সাহিত্য সংসদের সভাপতি, নাট্যকার ও সাহিত্যিক কবি সাদেকুর রহমান রতন।
আরও পড়ুন: ছাত্রলীগ কর্মী ছোট ভাইকে বাড়িতে না পেয়ে বড় ভাইকে গ্রেফতার
তাড়াইল প্রেসক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মেঠোপথ সাহিত্য উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক ম. লতিফ।
উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, কবি ও সাহিত্যিক ডা. আল মেহেদী, কিশোরগঞ্জ নাট্য পরিষদের সভাপতি হারুন আল রশিদ, কিশোরগঞ্জ সাংস্কৃতিক মঞ্চের সভাপতি জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার জাকিরুল ইসলাম, সোহেল ফারুক, কবি তাহমিনা রিপা, ফারুক উদ্দিন পালোয়ান, অধ্যাপক শাহজাহান সাজু, মাহবুবা খান, প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, কালের নতুন সংবাদ পত্রিকার সম্পাদক খায়রুল ইসলাম ও সাংবাদিক এমদাদুল্লাহ প্রমুখ।
আরও পড়ুন: চকরিয়ায় আগুনে পুড়ে ছাই ১৫ দোকান
আলোচনা সভা শেষে তাড়াইল সাহিত্য সংসদের পক্ষ থেকে সাংবাদিকতা পেশায় দীর্ঘদিন নিরলস চেষ্টা ও গ্রামবাংলার বিভিন্ন সংবাদ ও চিত্র তুলে ধরায় নান্দাইলের সিনিয়র সাংবাদিক এবি সিদ্দিক খসরু, তাড়াইল পাঠাগার প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখায় ইউএনও তানজিলা আক্তারসহ ৫ জন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।





