ন্যায্য মজুরি ঘোষণায় উচ্ছ্বসিত শ্রমিকেরা, মাওনায় আনন্দ মিছিল

Sanchoy Biswas
বশির আহমেদ কাজল, গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৫৭ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ন্যায্য মজুরি ঘোষণায় উচ্ছ্বাসে ফেটে পড়েছেন গাজীপুরের শ্রীপুরের পোশাকশ্রমিকেরা। সরকার ও মালিকপক্ষকে অভিনন্দন জানিয়ে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মাওনা চৌরাস্তা এলাকায় আনন্দ মিছিল করেছেন বিভিন্ন পোশাক কারখানার শত শত নারী ও পুরুষ শ্রমিক।

বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার আরএস রেস্টুরেন্টের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মাওনা পল্লী বিদ্যুৎ এলাকা অতিক্রম করে মাওনা উড়ালসেতুর উত্তর পাশে গিয়ে ঘুরে আবার পল্লী বিদ্যুৎ এলাকায় ফিরে এসে শেষ হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঘিরে পুলিশের অভিযান, আটক ২০

মিছিলের ব্যানারে লেখা ছিল, ন্যায্য মজুরি ঘোষণা করায় সরকার ও মালিকপক্ষকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল।

আয়োজক হিসেবে উল্লেখ করা হয়, সকল গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকবৃন্দ। ব্যানারের দুই পাশে সেলাই মেশিনের ছবি ও শ্রমিকদের ইতিবাচক চিত্র তুলে ধরা হয়।

আরও পড়ুন: স্বৈরাচার সরকার এ দেশে আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

এ সময় শ্রমিকেরা সরকার ও মালিকপক্ষকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। নারী ও পুরুষ শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধি ও ন্যায্য পারিশ্রমিকের দাবিতে আন্দোলন-বিক্ষোভের পর সরকারের মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়ে এ আনন্দ মিছিলের আয়োজন করেন শ্রমিকেরা।

তাঁদের এ কর্মসূচিতে মজুরি ঘোষণার প্রতি সন্তুষ্টি ও স্বস্তির বহিঃপ্রকাশ ঘটে। শান্তিপূর্ণ এ মিছিলকে কেন্দ্র করে মাওনা চৌরাস্তা এলাকায় কিছু সময়ের জন্য উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।