কেএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তা বদলি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:০৭ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পুলিশ প্রশাসনে আবারও বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, বিশেষ পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে আটজন এবং অপরটিতে ছয়জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

প্রথম প্রজ্ঞাপনে বদলি আট কর্মকর্তা

আরও পড়ুন: নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি

প্রথম প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও বিশেষ পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তারা হলেন—

  • মুহাম্মদ সাইফুল ইসলাম: অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে বদলি করে অতিরিক্ত ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা পদে পদায়ন করা হয়েছে।
  • এ.এইচ.এম. শাহাদাত হোসাইন, পিপিএম (বার): পুলিশ সুপার (টিআর পদে), পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে বদলি করে পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা পদে পদায়ন করা হয়েছে।
  • মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএম: পুলিশ সুপার (টিআর পদে), পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে বদলি করে বিশেষ পুলিশ সুপার, সিআইডি পদে পদায়ন করা হয়েছে।
  • মো. সজীব খান: বিশেষ পুলিশ সুপার, সিআইডি থেকে বদলি করে পুলিশ সুপার, স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) পদে পদায়ন করা হয়েছে।
  • মো. মিজানুর রহমান: বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা থেকে বদলি করে উপপুলিশ কমিশনার, আরএমপি, রাজশাহী পদে পদায়ন করা হয়েছে।
  • মাকসুদা খাতুন: বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা থেকে বদলি করে পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ পদে পদায়ন করা হয়েছে।
  • মোহাম্মদ মনিরুজ্জামান, পিপিএম-সেবা: বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা থেকে বদলি করে পুলিশ সুপার, নৌপুলিশ পদে পদায়ন করা হয়েছে।
  • মো. রবিউল ইসলাম, পিএসসি: পুলিশ সুপার, পিবিআই থেকে বদলি করে বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা পদে পদায়ন করা হয়েছে।


দ্বিতীয় প্রজ্ঞাপনে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, যুগ্মপুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তারা হলেন—

  • মো. মোয়াজ্জেম হোসেন: ডিআইজি, এসবি, ঢাকা থেকে বদলি করে ডিআইজি, এপিবিএন পদে পদায়ন করা হয়েছে।
  • মো. সাজ্জাদুর রহমান: পুলিশ কমিশনার (ডিআইজি), কেএমপি, খুলনা থেকে বদলি করে ডিআইজি, সিআইডি পদে পদায়ন করা হয়েছে।
  • মো. আসফিকুজ্জামান আকতার: যুগ্মপুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা থেকে বদলি করে অতিরিক্ত পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা পদে পদায়ন করা হয়েছে।
  • মো. নাজিমুল হক: অতিরিক্ত ডিআইজি, রেঞ্জ ডিআইজির কার্যালয়, চট্টগ্রাম থেকে বদলি করে কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, সিলেট পদে পদায়ন করা হয়েছে।
  • মুনশী শাহাবুদ্দীন: যুগ্মপুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা থেকে বদলি করে অতিরিক্ত ডিআইজি, রেঞ্জ ডিআইজির কার্যালয়, চট্টগ্রাম পদে পদায়ন করা হয়েছে।
  • মো. কামরুল ইসলাম: অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার), এসবি, ঢাকা থেকে বদলি করে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি পুলিশ সুপার), আরপিএমপি, রংপুর পদে পদায়ন করা হয়েছে।