হাসিনাকে কীভাবে আনব, এটা বাংলাদেশ-ভারতের বিষয় তার নয়, বিমান পাঠানো নিয়ে উপদেষ্টা জায়েদ উর রহমান
ন্যায়বিচার নিশ্চিত করতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রত্যর্পণ চায় সরকার। তবে তাঁকে বাংলাদেশ বিমানে আনা হবে, নাকি অন্য কোনো উপায়ে দেশে ফেরানো হবে, সেটি বাংলাদেশের সঙ্গে ভারতের আলোচনার বিষয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ঘিরে সরব রাজনীতি, ‘এমপি পদে লিটন ভাই’ স্লোগানে মুখর তাড়াইলের রাজপথ
শেখ হাসিনার বাংলাদেশ বিমানে দেশে ফেরার ইচ্ছা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসতে চান। ভাগ্যিস বলছেন না, আসার পর ওনাকে প্রাইম মিনিস্টার হিসেবে এখানে দায়িত্ব দিতে হবে। আমি দেখেছি, ভারতের কেউ কেউ বলেন যে উনি নাকি এখনো প্রাইম মিনিস্টার। আমরা দাওয়াত কার্ড পাঠিয়ে রাখি, উনি তাও চান কি না জানি না। জোকস অ্যাপার্ট। আমরা যেভাবে তাঁকে চাই, সেভাবেই চাই।’
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, ‘তাঁকে আমাদের কাছে প্রত্যর্পণ করা হবে। তিনি মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত একজন মানুষ, মৃত্যুদণ্ড পেয়েছেন। ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করার অপেক্ষা করছে বাংলাদেশ। তিনি যেখানে পালিয়ে আছেন, সেই রাষ্ট্রের (ভারত) কাছে আমাদের আবেদন জানিয়েছি, তাঁকে যেন আমাদের কাছে হস্তান্তর করা হয়।’
আরও পড়ুন: নরসিংদীতে দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক নিহত
শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া সম্পর্কে তিনি আরও বলেন, তাঁকে হস্তান্তর করা হলে বাংলাদেশ বিমানে আনা হবে, নাকি ভারতের বিমানে আসবেন, তা পরে ঠিক করা হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বাংলাদেশের সঙ্গে ভারতের আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।
উল্লেখ্য, শেখ হাসিনার মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। ভারতের দিল্লি থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।





