বগুড়ায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালনে জিসাস

Shahrier Islam Pallab
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৩২ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন। এউপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল, খাবার বিতরণ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জিসাস)।

শুক্রবার (২০শে নভেম্বর) বাদ জুমা বগুড়া শহরের কাটনারপাড়া দারুল ইসলাম কওমি মাদ্রাসায় এ কর্মসূচীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করা হয়। পাশাপাশি তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রশীদ শাইন, শিক্ষাবিদ আব্দুল হাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর জিসাসের সভাপতি সুলতান আহম্মেদ তুহিন, সাধারণ সম্পাদক মাসুদ সরকার কনক, সাংগঠনিক সম্পাদক সোলায়মান শেখ, গুলজার হোসেন, দিপু চৌধুরী, পিরু, আব্দুল ওয়াহাব, মনির উদ্দিন শিপু ও দপ্তর সম্পাদক মোসাদ্দেক আলীসহ বিএনপি ও জিসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন: জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

কর্মসূচীতে নেতৃবৃন্দ বলেন যে, জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণের মতো মানবিক উদ্যোগের মাধ্যমে তারেক রহমানের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।