মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৫ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৪০ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর তার ঢাকা সফরের কথা থাকলেও অনিবার্য কারণে সেই সফর আপাতত হচ্ছে না।

শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: নাশকতা ঠেকাতে সর্বাত্মক প্রস্তুতি

ওই কর্মকর্তা জানান, অনিবার্য কারণেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত হয়েছে। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে শুধু বাংলাদেশ নয়, থাইল্যান্ড সফরও বাতিল করা হয়েছে।

চলতি বছরের জুনে মালয়েশিয়া সফর করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সফরের ফিরতি কর্মসূচি হিসেবে আনোয়ার ইব্রাহিমের আগামী ৭-৮ ডিসেম্বর ঢাকা আসার প্রস্তুতি চলছিল ঢাকা ও কুয়ালালামপুরের মধ্যে।

আরও পড়ুন: ইউপি নির্বাচন সামনে রেখে ১৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

পরিকল্পনা অনুযায়ী, ৮ ডিসেম্বর ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। ঢাকা সফর শেষে তার ব্যাংকক যাওয়ারও কর্মসূচি ছিল।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ সফর করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।