শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:২২ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার পাশাপাশি স্ত্রী ও ছয় মাসের শিশুসন্তানকে হত্যাচেষ্টার দায়ে সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন: নাজিরপুরে বিএনপি কার্যালয় ও দোকানে অগ্নিসংযোগ-লুটপাট, ৮৫০ জনের বিরুদ্ধে মামলা

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৩ মে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী রায়না বেগম ও তাদের ছয় মাসের শিশুসন্তানকে গুরুতর আহত করেন সালাউদ্দিন। এ সময় বোনকে রক্ষা করতে এগিয়ে আসলে শ্যালিকা মনি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলে মনি বেগমের মৃত্যু হয়।

এ ঘটনায় দায়ের করা মামলার বিচার শেষে আদালত সালাউদ্দিনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না; তিনি পলাতক ছিলেন।

আরও পড়ুন: গাজীপুরে প্রাণি সপ্তাহ উদ্বোধন

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন।