তিতাস গ্যাসের নতুন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইদুল হাসান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:২২ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে চলতি দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী কাজী মো. সাইদুল হাসান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এক অফিস আদেশে এ দায়িত্ব দেওয়ার কথা জানায়।

আরও পড়ুন: পোশাকশ্রমিকদের জন্য ৭টি শ্রমবান্ধব উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার: মাহদী আমিন

পেট্রোবাংলার প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক মো. জাভেদ ইবনে শাহেদ স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির অপারেশন ডিভিশনে কর্মরত মহাব্যবস্থাপক (কারিগরি ক্যাডার) প্রকৌশলী মো. সাইদুল হাসানকে কাজের স্বার্থে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়, এই চলতি দায়িত্ব সাময়িক ব্যবস্থা হিসেবে বিবেচিত হবে। এর ফলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পারস্পরিক জ্যেষ্ঠতার ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। একই সঙ্গে নিয়মিত পদোন্নতির ক্ষেত্রে কারও অধিকার সৃষ্টি বা ক্ষুণ্ন হবে না।

আরও পড়ুন: বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী

এ ছাড়া চলতি দায়িত্ব পালনের পর ব্যবস্থাপনা পরিচালক পদে কোনো কর্মকর্তা নিয়োগ, বদলি, পদোন্নতি বা পদায়ন করা হলে প্রকৌশলী কাজী মো. সাইদুল হাসানকে তার আগের পদ, অর্থাৎ মহাব্যবস্থক পদে ফিরে যেতে হবে।