ধুনট গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ
বগুড়া ধুনট উপজেলায় গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখা কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত দিবাগত রাত সাড়ে ৯টার সময় মোটর সাইকেল যোগে আসা অজ্ঞাতনামা ০৪ জন যুবক ওই কার্যালয়কে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে।
উক্ত প্রতিষ্ঠানের কোন ক্ষয়ক্ষতি না হলেও বা হতাহতের ঘটনা না ঘটলেও অল্পের জন্য রক্ষা পেয়েছে গ্রামীণ ব্যাংকের সামনে রাখা ০৪টি মোটরসাইকেল। গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখাটি উপজেলার পিরহাটী গ্রামে মথুরাপুর চান্দাইকোনা সড়কের পাশে অবস্থিত। তবে এর আগেও গত বছরের ১৮ই নভেম্বর দুপুর ১টার দিকে একই শাখার কার্যালয়ের প্রধান ফটকের সামনে ঝুলন্ত একটি ব্যাগ থেকে ০৩টি তাজা ককটেল উদ্ধার করেছিল পুলিশ। পরপর দুই বছর ব্যাংকটিকে ঘিরে নাকতামুলক ঘটনায় বিষয়টি আলোচনায় এসেছে। তবে ১বছর পেরিয়ে গেলেও ওই ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করতে পারেনি পুলিশ।
আরও পড়ুন: গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপি
এতে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক রঞ্জন কুমার দত্ত জানায় যে, গত রাতে তিনি ও অন্য কর্মীরা অফিসের কাজ শেষ করছিলেন। এসময় ০২ জন ফিল্ড অফিসার তাসলিমা ও কাকলী আক্তার কাজ শেষে অফিস থেকে বের হয়ে ব্যাংকের প্রধান ফটকে আসে। তখন তারা ০৪ জন যুবককে বোতলের মুখে আগুন জ্বালানো অবস্থায় দেখতে পায়। তাদের পরিচয় জানতে চাইলে যুবকেরা ব্যাংকের ভেতরে রাখা মোটরসাইকেল লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে পড়ে আগুন ধরে যায়। পরবর্তীতে ব্যাংকের নৈশ প্রহরীসহ অফিসের সবাই মিলে লাঠির সাহায্যে জ্বলন্ত বোতল ০২টি সরিয়ে প্রায় ৩০ থেকে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং নেভানো হয়।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, এঘটনায় ০৪জন জড়িত থাকতে পারে। তবে অন্ধকারের কারণে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। তৎপর খবর পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে বিস্ফোরিত পেট্রোল বোমার আলামত উদ্ধার করে।
আরও পড়ুন: ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি করা যাবে না: এমপি মিলন
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন যে, গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখায় কাঁচের বোতলে করে দাহ্য পদার্থ ব্যাংক ভবনকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। উক্ত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশ যথাযথ ভাবে গুরুত্ব সহকারে কাজ করছে বলে জানান তিনি।





