শাজাহানপুরে সাবেক ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান মিলন গ্রেফতার

Shahrier Islam Pallab
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৪৫ পূর্বাহ্ন, ২১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

​বগুড়ার শাজাহানপুরে মনিরুজ্জামান মিলন (৩২) নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মিলন উপজেলার আড়িয়া ইউনিয়নের জামালপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তিনি শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় শাজাহানপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়। এলাকায় বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়।

আরও পড়ুন: গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপি

তবে কী অভিযোগে বা কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য নিশ্চিত করা যায়নি। বিষয়টি নিয়ে জানতে চাইলে শাজাহানপুর থানা পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার কথা জানানো হবে। প্রাথমিক কার্যক্রম শেষে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে