গাজীপুরে প্রাণি সপ্তাহ উদ্বোধন
র্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর মধ্য দিয়ে গাজীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শহরের রথখোলায় সপ্তাহটির উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রাণিসম্পদ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি রথখোলা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আরও পড়ুন: বেতন বাড়লেও বাড়িভাড়া না বাড়ানোর আহ্বান ডা. বাচ্চু এমপির
পরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এম রফিকুল হাসান, বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি আ. ক. ম. মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক মাসুদুল করিম মোনায়েম প্রমুখ।
প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে অ্যাপোলো প্যাড ক্লিনিক, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, একমি ও নাভানাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ৩৬টি প্রদর্শনী স্টল স্থাপন করে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
আরও পড়ুন: বগুড়ায় হত্যা ও মাদক মামলার পলাতক দুই আসামি গ্রেফতার





