ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫২ টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৩ জন, লালবাগ বিভাগ ৫৯ জন, ওয়ারী বিভাগ ৭৯ জন, মতিঝিল বিভাগ ৪৫ জন, তেজগাঁও বিভাগ ৬৬ জন, মিরপুর বিভাগ ১৩৯ জন, গুলশান বিভাগ ৪৪ জন উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: মিরপুরে যুবলীগ নেতা কাইল্যা তছলিম গ্রেফতার
অভিযানকালে ১ টি রিভলভার, ১ টি চাপাতি, ৪ টি ককটেল, ৭ টি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ১৩০৭ পিস ইয়াবা, ৪ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১ টি সেলাই রেঞ্জ, ৭ টি মোবাইলফোন, ৩২৯০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: মিরপুর-১০ ফুটপাত পুনরায় দখলমুক্ত করল ডিএনসিসি, হকার উচ্ছেদ
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





