সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রয়াত আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি দল মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: জননিরাপত্তা রক্ষায় ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন, টহল জোরদার
ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গ্রেপ্তার ডরিনের বয়স ২৪ বছর। তাঁর স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তিনি রাজধানীর লালমাটিয়া এলাকায় বসবাস করছিলেন।
তবে কোন মামলায় এবং কখন তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
আরও পড়ুন: আ. লীগ আমলে গুম খুনের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানি
মুনতারিন ফেরদৌস ডরিন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে। ২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে নিখোঁজ হন তাঁর বাবা। পরে তাঁর হত্যাকাণ্ডের খবর প্রকাশ্যে আসে।
বাবা নিখোঁজ হওয়ার পর বিভিন্ন সময়ে গণমাধ্যমে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন ডরিন। বাবার হত্যাকাণ্ডের বিচার দাবিতেও তাঁকে সরব থাকতে দেখা গেছে।





