মিরপুরে যুবলীগ নেতা কাইল্যা তছলিম গ্রেফতার
মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের উসকানিদাতা যুবলীগ নেতা তছলিম চৌধুরি ওরফে কাইল্যা তছলিমকে আটক করেছে পল্লবী থানা পুলিশ। গত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পল্লবী থানার ওসি জালাল উদ্দিন। মিরপুর ১১ নম্বর ও ১০ নম্বর এলাকায় সে এবং তার শ্যালক টাকা দিয়ে কাদের মাঠে নামিয়ে হামলা-ভাঙচুর চালিয়েছে বলে গোয়েন্দারা জানতে পারে। এ নিয়ে একাধিক পত্রিকায় নিউজও প্রকাশিত হয়েছে।
তছলিম চৌধুরি যুবলীগ নেতা নিখিলের অনুসারী এবং সাবেক এমপি কামাল মজুমদারের ক্যাশিয়ার। সে দীর্ঘদিন ধরে কামাল মজুমদারের ক্যাশিয়ার হিসেবে কাজ করছে। সে ২৪-এর আন্দোলনেও কামাল মজুমদারের সঙ্গে যুবলীগ নেতা হিসেবে মিরপুরে মাঠে ছিল। ছাত্র হত্যায় কামাল মজুমদারের সহযোগী হিসেবে সে কাজ করেছে। বর্তমানে কামাল মজুমদার ও তার ছেলে শাহেদ মজুমদার কারাগারে রয়েছেন।
আরও পড়ুন: ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯
গোয়েন্দারা জানিয়েছে, সে কারাগারে তাদের সঙ্গে ঘন ঘন সাক্ষাৎ করে নির্দেশনা এনেছে। সর্বশেষ গত সোমবার সে কেরানীগঞ্জ কারাগারে সাক্ষাৎ করে নাশকতার নির্দেশনা নিয়ে এসে আবারও মিরপুরে বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিল বলে পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানিয়েছেন। পল্লবী থানার ওসি আরও জানান, ফ্যাসিস্ট হাসিনা ডিসেম্বরে আসবেন—এ খবর দিয়ে মিরপুরের সাবেক এমপিরা এবং তাদের সহযোগীরা মিরপুরকে অশান্ত করার চেষ্টা করছে। এদের অন্যতম হোতা এ তছলিম চৌধুরি।





