নোট অব ডিসেন্টসহ স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:৩৯ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নোট অব ডিসেন্টসহ স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে বিএনপি সরকার। এ বিষয়ে ইতোমধ্যে যে রাজনৈতিক ঐক্য রয়েছে, তা আরও সুদৃঢ় হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির নেতাদের সংলাপ, ফ্যাসিস্টের ঐক্যবদ্ধভাবে মোকাবিলার প্রতিশ্রুতি

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আলোচনায় জাতীয় স্বার্থে ঐক্যের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এই মতবিনিময়ের মাধ্যমে স্পষ্ট হয়েছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে।

তিনি আরও বলেন, নোট অব ডিসেন্টসহ স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, তা আরও সুদৃঢ় হবে।

আরও পড়ুন: সেন্ট্রাল আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন

এর আগে, দুপুর ১টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেন এনসিপির প্রতিনিধিদলের সদস্যরা।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।