গবেষণার সারসংক্ষেপ উপস্থাপনে মাউশির জরুরি নির্দেশনা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৫৯ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যেসব কর্মকর্তা গত এক বছরে পিএইচডি, এমফিল বা এমএস ডিগ্রি অর্জন করেছেন, তাদের গবেষণার সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ে উপস্থাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জারি করা এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা প্রদান করা হয়।

মাউশির প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক-৩ সামিনা সুলতানা স্বাক্ষরিত আদেশে জানানো হয়, উচ্চতর ডিগ্রিধারী কর্মকর্তা‌দের গবেষণার বিষয়বস্তু, উদ্দেশ্য, মূল ফলাফল এবং প্রয়োগযোগ্যতা সর্বোচ্চ ১০টি পাওয়ার পয়েন্ট স্লাইডে উপস্থাপন করতে হবে।

আরও পড়ুন: ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ঢাবিতে বিভিন্ন কর্মসূচি

অধিদপ্তর জানায়, গবেষণালব্ধ জ্ঞান দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কীভাবে ভূমিকা রাখতে পারে তা মূল্যায়ন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১৮ জানুয়ারি (রবিবার) এর মধ্যে গবেষণার সারসংক্ষেপ সফট কপিসহ (নিকোশ ফন্ট) ই-মেইলে (ad-training3@dshe.gov.bd) মাউশির প্রশিক্ষণ শাখায় পাঠাতে হবে। প্রেজেন্টেশনের তারিখ, সময় ও স্থান পরে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: মধ্যরাতে মতিঝিল আইডিয়াল থেকে ৪৬ শিক্ষককে বদলি

মাউশির সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের অর্জিত উচ্চতর ডিগ্রির গবেষণা ফলাফল নীতিনির্ধারকদের কাছে উপস্থাপন করে তা বাস্তব প্রয়োগে ব্যবহারের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।