ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৪৫ পূর্বাহ্ন, ২১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্থাপনায় ইরান এবং দেশটির সমর্থিত গোষ্ঠীগুলোর হামলায় অন্তত ২৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থাপনায় মার্কিন সামরিক সরঞ্জাম ও অন্যান্য সম্পদ সংরক্ষিত ছিল।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি পর্যালোচনা করে সংস্থাটি জানিয়েছে, এ ধরনের হামলার সংখ্যা ইতোমধ্যে ১১৫ ছাড়িয়েছে।

আরও পড়ুন: ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে স্পষ্ট বার্তা জানায়নি ভারত

এপির বিশ্লেষণ অনুযায়ী, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই ডজনের বেশি সামরিক ঘাঁটিতে হামলার ক্ষেত্রে ইরানের প্রধান লক্ষ্য ছিল আগাম সতর্কতাব্যবস্থা। এর পাশাপাশি যুদ্ধবিমান এবং ঘাঁটির বিভিন্ন অবকাঠামোও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে অন্তত ৩০ বার হামলা চালিয়েছে ইরানি বাহিনী।

আরও পড়ুন: ওডিশার উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’

স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, এসব হামলায় বিমান রাখার অন্তত ১৫টি হ্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কয়েকটি গুদাম এবং আবাসিক এলাকার কাছাকাছি থাকা ১০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

এপির পর্যবেক্ষণে উঠে এসেছে, ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে। এসব হামলায় মূলত আগাম সতর্কতাব্যবস্থা, সামরিক বিমান এবং বিভিন্ন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।