সারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০১ পূর্বাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:০৬ পূর্বাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারা দেশে আজ থেকে শুরু হয়েছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকাশিত সময়সূচি অনুযায়ী বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়, যা চলবে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।

এর আগে গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এর জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সূচি অনুমোদন করা হয়।

আরও পড়ুন: দ্বিগুণ হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতা

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা ধরে চলবে।

তবে পার্বত্য তিন জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান-এ ভিন্ন সময়সূচিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। এসব জেলায় ১৭ এপ্রিল গণিত পরীক্ষার মাধ্যমে শুরু হয়ে ২০ এপ্রিল ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে বৃত্তি পরীক্ষা।

আরও পড়ুন: বর্ণিল আয়োজনে গণ বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপন

এদিকে, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।