তৃষাকে ঘিরে বিতর্কে থালাপতি বিজয়, ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ৪:০৮ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয় ও অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে এই গুঞ্জন নতুন করে আলোচনায় এসেছে এবং তা রূপালি পর্দা ছাড়িয়ে রাজনীতির অঙ্গনেও বিতর্কের জন্ম দিয়েছে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিজয় ও তৃষার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে সমালোচনা বাড়ছে, যা তার ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলেছে। অভিযোগ উঠেছে, এই সম্পর্কের জেরেই বিজয়ের দাম্পত্য জীবনে টানাপোড়েন তৈরি হয়েছে এবং তার স্ত্রী বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন।

আরও পড়ুন: ঈদে মুক্তি অনিশ্চিত অপুর ‘দুর্বার’, শেষ মুহূর্তে ছোট হচ্ছে সিনেমার তালিকা

সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে তৃষা কৃষ্ণানের সঙ্গে প্রকাশ্যে হাজির হন বিজয়, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়। সমালোচকদের মতে, জনসমক্ষে তাদের উপস্থিতি এই গুঞ্জনকে আরও জোরালো করেছে।

এদিকে আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ (টিভিকে) থেকে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিজয়। তবে নির্বাচনের আগেই তার ব্যক্তিগত জীবন নিয়ে দলের ভেতর থেকেও সমালোচনা উঠেছে।

আরও পড়ুন: ট্রাম্পকে যে মন্তব্য করলেন কমল হাসান

বিজয়ের দলে সম্প্রতি যোগ দেওয়া এক নারী কর্মী প্রকাশ্যে তার সমালোচনা করে বলেন, “রাজ্যের নারীদের নিরাপত্তা ও অধিকার নিয়ে কথা বলার আগে একজন নেতার নিজের পরিবারকে সম্মান করা উচিত। একজন নেতার চরিত্রে নারীদের প্রতি সম্মান থাকা জরুরি।”

নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন ও বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেন বিজয়। তিনি বলেন, তার ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমের সময় নষ্ট করার প্রয়োজন নেই।

তবে এই মন্তব্যের পর বিতর্ক আরও বেড়েছে। সমালোচকরা বলছেন, একজন রাজনৈতিক নেতার ব্যক্তিগত জীবন ও আচরণও জনমতের ওপর প্রভাব ফেলে।