রণবীর সিংকে ঘিরে ভাইরাল চাঞ্চল্যকর দাবি

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ন, ০৩ মে ২০২৬ | আপডেট: ৮:৪৮ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউড তারকাদের বিলাসী জীবনযাপন ও অদ্ভুত আবদার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও ও নেটিজেনদের মন্তব্যে উঠে এসেছে চমকপ্রদ এক দাবি— জনপ্রিয় অভিনেতা রণবীর সিং নাকি সাধারণ পানির বদলে মিনারেল ওয়াটার বা বোতলজাত পানি দিয়ে গোসল করেন।

ঋদ্ধিমা সামন্ত নামে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তার এক ভিডিওতে দাবি করেন, শুটিং সেটে অনেক বলিউড তারকা অস্বাভাবিক কিছু শর্ত দিয়ে থাকেন। তার ভাষ্য অনুযায়ী, কেউ কেউ এমনও দাবি করেন যে তারা সুপেয় বা মিনারেল ওয়াটার ছাড়া গোসল করবেন না। এতে করে প্রযোজকদের আলাদা করে পানির ট্যাংকের ব্যবস্থা করতে হয়।

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে তানজিন তিশা, অল্পের জন্য রক্ষা

ভিডিওটি নিয়ে আরও আলোচনা তৈরি হয় যখন বলিউডের পরিচিত মুখ ওরহান আত্রামানি (ওরি) কমেন্টে রসিকতার ছলে লেখেন, “গোপন কথা ফাঁস না করার জন্যই তো চুক্তি করেছিলাম! এবার আমার আইনজীবীরা তোমাদের সঙ্গে কথা বলবে।”

তবে আলোচনার মোড় ঘুরে যায় এক নেটিজেনের মন্তব্যে। তিনি দাবি করেন, রণবীর সিং অভিনীত ‘গুন্ডে’ সিনেমার কস্টিউম বিভাগে কাজ করার সময় ভোরে বড় বড় মিনারেল ওয়াটারের বোতল অভিনেতার ভ্যানিটি ভ্যানে নিয়ে যেতে দেখতেন। তার দাবি, সেই পানি দিয়েই নাকি গোসল সারতেন রণবীর।

আরও পড়ুন: ভারতের প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগের আন্দোলনে আটক অভিনেতা ইমরান খান

এমন দাবির সত্যতা এখনো নিশ্চিত হয়নি। এ বিষয়ে রণবীর সিং বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে তারকাদের বিলাসী জীবনের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে অপচয় হিসেবে সমালোচনা করছেন।