বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

Sadek Ali
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮:৪৬ পূর্বাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:৪৯ পূর্বাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউড অভিনেতা নানা পাটেকার মারা গেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটে ভারতের গোয়ার দোনা পাউলার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. শেখর সালকার বার্তা সংস্থা এএনআই-কে জানান, ভোর ৫টা ২০ মিনিটের দিকে তাকে দোনা পাউলার মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার পরও টানা ৪৫ মিনিট ধরে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দিয়েও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুন: আবারও বড় পর্দায় ‘ট্রান্সফরমার্স’, আসছে অষ্টম কিস্তি

ডা. শেখর সালকার আরও জানান, এ ঘটনায় একটি মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি) নথিভুক্ত করা হয়েছে এবং ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নানা পাটেকর ‘নটসম্রাট’, ‘ওয়াজুদ’, ‘পরিন্দা’, ‘আব তক ছাপ্পান’ এবং ‘যশোবন্ত’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দারুণ খ্যাতি অর্জন করেছিলেন।

আরও পড়ুন: মুম্বাইয়ে রণবীর কাপুরের ‘রামায়ণ’ সেটের কাছে আগুন

১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে তিনি বলিউড আত্মপ্রকাশ করেন। ২০০০-এর দশকের শুরুর দিকে ‘শক্তি: দ্য পাওয়ার’ (২০০২), ‘আব তক ছাপ্পান’ (২০০৪), ‘অপহরণ’ (২০০৫) এবং ‘ট্যাক্সি নম্বর ৯২১১’ (২০০৬)-এর মতো সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা কুড়ান। এছাড়া কমেডি ঘরানার সিনেমা ‘ওয়েলকাম’ (২০০৭) এবং এর সিক্যুয়েল ‘ওয়েলকাম ব্যাক’ (২০০৫)-এ ‘উদয় শেঠি’ গ্যাংস্টার চরিত্রে অভিনয় করে তিনি দারুণ জনপ্রিয়তা পান।

এই অভিনেতা কমেডি-থ্রিলার সিনেমা ‘হাউসফুল ৫’-এও একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন।

২০১০ সালের রাজনৈতিক থ্রিলার সিনেমা ‘রাজনীতি’-তেও অভিনয় করেন নানা পাটেকর। এ সিনেমার জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে পঞ্চমবারের মতো মনোনয়ন লাভ করেন।

এর পর ২০১৬ সালে মারাঠি সিনেমা ‘নটসম্রাট’-এ অসাধারণ অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন।

অভিনয়ের পাশাপাশি ‘যশোবন্ত’ (১৯৯৭), ‘ওয়াজুদ’ (১৯৯৮) এবং ‘আঁচ’ (২০০৩) সিনেমায় প্লেব্যাক শিল্পী হিসেবেও পরিচিতি ছিল নানা পাটেকরের।