নারী দিবস উপলক্ষে ইউনিভার্সেল মেডিকেলে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
প্রতি বছরের ন্যায় এবারো ‘বিশ্ব নারী দিবস’ উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল নারীদের স্বাস্থ্যসেবা ও সচেতনতার কথা বিবেচনা করে ‘ফ্রি উইমেন হেল্থ ডে’ আয়োজন করে।
গতকাল ৮ মার্চ সকাল ৯টা থেকে দিনব্যাপী চলে বিশেষায়িত এই মেডিকেল ক্যাম্প।
আরও পড়ুন: শিশু আভানের মৃত্যু: চিকিৎসা নিয়ে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল মেডিকেলের
দিনব্যাপী এই ফ্রি হেলথ ক্যাম্পে আগত বিভিন্ন বয়সের ৫০০ নারীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেন স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (এলপিআর) অধ্যাপক ডা. আঞ্জুমান আরা বেগম, ডা. রাবেয়া আক্তার, ডা. হাসিনা বেগম, ডা. সানজিদা রহমান, আজুমান হাই, ব্রেস্ট এন্ড কলোরেক্টাল সার্জন ডা. রুখসানা পারভীন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুনীরা আফরোজ সিদ্দিকা, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. নীলুফার রহমান, কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. সারাবন তহুরা, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. পারভীন সুলতানা, ডা. ফারিবা মজিদ, ডায়বেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা. মোহনা জামান, ডেন্টাল সার্জন ডা. সোহিনী নয়না তাহের, ডা. ফারজানা আখতার (কেয়া)।
ক্যাম্পে আসা নারীদের সকল পরীক্ষায় ৩০ শতাংশ ছাড় দেওয়া হয়। পাশাপাশি নারী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্তী।
আরও পড়ুন: অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের





