ইতালির পার্লামেন্টে হাতাহাতি, জাতীয় পতাকা নিয়ে বিতর্ক

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ন, ১৩ জুন ২০২৪ | আপডেট: ৪:৪৩ অপরাহ্ন, ১৩ জুন ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্থানীয় সরকার সংক্রান্ত একটি বিল নিয়ে বিতর্ক চলাকালীন ইতালির পার্লামেন্টে আজ এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। বিতর্কের তীব্রতায় একজন এমপি তার সহকর্মীকে জাতীয় পতাকা দিতে গেলে তা হাতাহাতিতে পরিণত হয়।

এই ঘটনায় পার্লামেন্টের অন্য সদস্যরা হতবাক হয়ে যান। দ্রুত নিরাপত্তাকর্মীরা দুই পক্ষকে আলাদা করে শান্ত করার চেষ্টা করেন।

আরও পড়ুন: ইরানের উপসাগরীয় বন্দর নিয়ে উত্তেজনা: মার্কিন অবরোধ ও পাল্টা হুঁশিয়ারি

খবরটি এনডিটিভি প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর খবর অনুসারে, ১২ জুন পার্লামেন্টে উত্তপ্ত বিতর্কের সময় এই ঘটনা ঘটে। হাতাহাতির ফলে অধিবেশন বিঘ্নিত হয়।

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজ সরে যাওয়ার দাবি ইরানের

পলিটিকো লিখেছে, ফাইভ স্টার দলের এমপি লিওনার্দো ডনো সংস্কার প্রস্তাবের বিরোধিতা করে আসছেন। আক্রমণাত্মকভাবে তিনি মন্ত্রী রবার্তো কালডেরলির দিকে ইতালির পতাকা নিয়ে যান। তখন দুই ক্লার্ক ডনোকে ঠেকাতে যান। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির জোটের আরও কয়েকজন এমপিও সেখানে হাজির হন। পরে ডনো পড়ে যান। তাকে পার্লামেন্ট কক্ষ থেকে হুইল চেয়ারে সরিয়ে নেন চিকিৎসাকর্মীরা। 

অবশ্য যে বিল নিয়ে এই কাণ্ড তা এখনও পাস হয়নি। বৃহস্পতিবার পুনরায় বিতর্ক হওয়ার কথা রয়েছে।