পাকিস্তানে নিহত বেড়ে ৩১, আহত ৫৭ : আইএসপিআর

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ন, ০৮ মে ২০২৫ | আপডেট: ৪:৪৩ পূর্বাহ্ন, ০৮ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। গত মঙ্গলবার গভীর রাতে এ হামলায় দুই শিশুসহ ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছে। জবাবে রাতেই স্বল্প পরিসরে পাল্টা হামলা চালায় পাকিস্তান। তারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গোলাবর্ষণ করে। এতে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত ও ৪৩ জন আহত হয় বলে জানায় ভারতের সেনাবাহিনী। 

ইসলামাবাদের দাবি, তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এ ছাড়া কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদরদপ্তর ও তল্লাশিচৌকি গুঁড়িয়ে দিয়েছে। 

আরও পড়ুন: ইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প: মার্কিন সিনেটর

 বুধবার (৭ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ তথ্য জানান। খবর জিও নিউজের।

গত মঙ্গলবার রাতের হামলা ভারতের জঘন্য মুখোশ উন্মোচিত করেছে মন্তব্য করে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আরও বলেন, ‘আমাদের শত্রু এতটাই কাপুরুষ, তারা আমাদের সামরিক বাহিনীর মুখোমুখি হওয়ার পরিবর্তে অন্ধকারে নিরস্ত্র বেসামরিক নাগরিক এবং জনবহুল এলাকায় আক্রমণ করেছে।’

আরও পড়ুন: ‘সাহস থাকলে ট্রাম্প তাঁর জাহাজ উপসাগরে পাঠাক’