বিআইআইটি পাবলিকেশন্স প্রকাশিত দু'টি বইয়ের মোড়ক উন্মোচন
বিআইআইটি পাবলিকেশন্স কর্তৃক প্রকাশিত নাগিব মাহফুজ-এর ‘আরশের সামনে’ এবং আল্লামা ড. ইউসুফ আল কারযাভীর ‘মুসলিম সমাজে অমুসলিম নাগরিক’— গ্রন্থ দু'টির মোড়ক উন্মোচন অনুষ্ঠান ১৩ মার্চ, শুক্রবার, সোহরাওয়ার্দী উদ্যানের গ্রন্থ উন্মোচন মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। গ্রন্থ দু'টি অনুবাদ করেছেন যথাক্রমে বিশিষ্ট সাংবাদিক ও অনুবাদক আনোয়ার হোসাইন মঞ্জু এবং অধ্যাপক ড. আ. জ. ম. কুতুবুল ইসলাম নোমানী।
বিআইআইটি পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. এম. আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. কে. আহমেদ আলম, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)-এর একাডেমিক ফেলো ড. মুমতাহিনা, একাডেমিয়া পাবলিশিং হাউজ লিমিটেডের ডেপুটি ডিরেক্টর ড. সৈয়দ শহীদ আহমদ এবং ইকবাল গবেষক আবদুল কাদের জিলানি প্রমুখ।
আরও পড়ুন: জাপানি ভাষায় কবি মুহাম্মদ ফরিদ হাসানের দুটি কবিতা প্রকাশিত





