সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৪৯ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিরিয়া থেকে নিজেদের সব সেনা ধাপে ধাপে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি মার্কিন সামরিক ঘাঁটি খালি করে সেটি সিরিয়ার সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম  ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুন: শনিবারের মধ্যে ইরানে হামলার ব্যাপারে ট্রাম্পের বৈঠক

আইএস দমনে সেনা মোতায়েন

এক যুগ আগে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী (আইএস)-এর উত্থানের পর সিরিয়ায় একাধিক সামরিক ঘাঁটি স্থাপন করে যুক্তরাষ্ট্র। ২০১৪ সালে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ-এর শাসনামলে গৃহযুদ্ধের মধ্যে আইএস দ্রুত সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিজেদের রাষ্ট্র ঘোষণা করে।

আরও পড়ুন: যে কোনো সময় ইরানে বড় হামলা চালাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

আইএসকে দমনে ২০১৪ সালে প্রায় ২ হাজার সেনা পাঠায় যুক্তরাষ্ট্র। বর্তমানে সিরিয়ার বিভিন্ন ঘাঁটিতে প্রায় ১ হাজার মার্কিন সেনা রয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী, তাদের সবাইকে শিগগিরই ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনা হবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, আইএস বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি এবং এই গোষ্ঠীকে নির্মূলে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ। মধ্যপ্রাচ্যে আইএসের যেকোনো হুমকির জবাব দিতে মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, সিরিয়ায় এখন তুলনামূলকভাবে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আইএসের হুমকি আগের মতো শক্তিশালী নয়। এ প্রেক্ষাপটেই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে একদল সেনা ফিরিয়ে আনা হয়েছে এবং সংশ্লিষ্ট ঘাঁটি সিরীয় সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।