গণপরিবহন ভাড়া ফ্রি ঘোষণা পাকিস্তান সরকারের

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:২৮ অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলমান আঞ্চলিক অস্থিরতার প্রেক্ষাপটে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী ৩০ দিনের জন্য সব ধরনের গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা করেছে দেশটির সরকার।

শুক্রবার (৩ এপ্রিল) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং এ বাবদ সরকার প্রায় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় বহন করবে।

আরও পড়ুন: ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত ৯৫, নিখোঁজ শত শত পর্যটক

এর আগে, বৃহস্পতিবার রাতে জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক জ্বালানির নতুন মূল্য ঘোষণা করেন। এতে পেট্রোলের দাম প্রায় ৪৩ শতাংশ এবং ডিজেলের দাম প্রায় ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলের দাম নির্ধারণ করা হয়েছে ৪৫৮.৪০ রুপি (১.৬৪ ডলার) এবং ডিজেলের দাম ৫২০.৩৫ রুপি (১.৮৬ ডলার)।

জ্বালানিমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে চলমান আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

তিনি আরও বলেন, সরকার সর্বোচ্চ চেষ্টা করেও আগের দাম ধরে রাখতে পারেনি। যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকায় মূল্যবৃদ্ধি এড়ানো সম্ভব হয়নি।

সরকারের পক্ষ থেকে গণপরিবহন ভাড়া ফ্রি করার এই সিদ্ধান্তকে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেওয়ার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল জাজিরা, রেডিও পাকিস্তান