ব্যারেলে কমল ১২ ডলার

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় তেলের দামে বড় পতন

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:০৬ অপরাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দেওয়ার পরপরই আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের পতন দেখা গেছে।

ঘোষণার মাত্র কয়েক মিনিটের মধ্যেই যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১২ ডলারের বেশি কমে যায়।

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

নিউইয়র্ক সময় মঙ্গলবার রাতে মে মাসে সরবরাহযোগ্য ডব্লিউটিআই তেলের দাম ১২ দশমিক ৪ ডলার বা প্রায় ১০ দশমিক ৬৬ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ১০০ দশমিক ৯০ ডলারে নেমে আসে।

বিশ্লেষকদের মতে, সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি হ্রাস পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে এসেছে, যার প্রভাব সরাসরি তেলের দামে পড়েছে।

আরও পড়ুন: যে শর্তে মুক্তি পেলেন সিজেপির তিন নেতা

এর আগে ইরানের তেল স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা এবং পাল্টা হিসেবে তেহরানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকিতে বিশ্ববাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছিল।

সূত্র: রয়টার্স