আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ আলি খামেনি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ন, ০৯ জুলাই ২০২৬ | আপডেট: ৩:৩৫ অপরাহ্ন, ০৯ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার পর সপ্তাহব্যাপী শোকানুষ্ঠান শেষে তার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে।

ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর ও জন্মস্থান মাশহাদে তাকে সমাহিত করা হবে। ইরাকের ঐতিহাসিক কারবালা থেকে তার মরদেহ ইরানে ফিরিয়ে এনে জানাজার জন্য ইমাম রেজা মাজার কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

১৯৩৯ সালে জন্ম নেওয়া খামেনির জন্মস্থান মাশহাদ শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র শহর হিসেবে পরিচিত। প্রায় ৩০ লাখ মানুষের বসবাসের এই শহরেই অবস্থিত শিয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিত্ব ইমাম রেজার মাজার। শিয়া বিশ্বাস অনুযায়ী, ইমাম রেজা মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর উত্তরসূরিদের একজন।

কর্তৃপক্ষ জানিয়েছে, খামেনিকে ইমাম রেজা মাজার কমপ্লেক্সেই দাফন করা হবে। ধর্মীয় নেতা হিসেবে তার মর্যাদার স্বীকৃতিস্বরূপ এই স্থানটি দাফনের জন্য নির্ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: যে শর্তে মুক্তি পেলেন সিজেপির তিন নেতা

শিয়া ঐতিহ্য অনুযায়ী, নবম শতকে বিষ প্রয়োগে নিহত হন ইমাম রেজা এবং পরে তাকে মাশহাদেই সমাহিত করা হয়।

বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনির জন্মও মাশহাদে। এছাড়া সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও এই শহরের সন্তান। ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর তাকে একই ইমাম রেজা মাজার কমপ্লেক্সে দাফন করা হয়। একসময় তাকে ইরানের সম্ভাব্য পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে বিবেচনা করা হলেও দুর্ঘটনায় তার মৃত্যু সেই সম্ভাবনার ইতি টানে।