‘তামাকজাত দ্রব্যের মূল্যবৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে’

SM Shamim
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৪ | আপডেট: ১০:৪৬ পূর্বাহ্ন, ২৫ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, তামাক একটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এবং এর ব্যবহার হ্রাস করা জরুরি, তাই এর ব্যবহার নিয়ন্ত্রণ এবং তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তামাকজাত দ্রব্যের মূল্যবৃদ্ধির উদ্যোগ নেয়া হবে। এর ব্যবহার নিরুৎসাহিত করতে তামাকজাত পণ্যের উপর অতিরিক্ত করারোপ করার প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

রোববার (২৪ মার্চ) পার্লামেন্ট ক্লাবে তামাকমুক্ত বাংলাদেশ প্লাটফর্ম আয়োজিত এক বৈঠকে পরিবেশমন্ত্রী এ কথা বলেন।

আরও পড়ুন: আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিবেশমন্ত্রী বলেন, আমাদের সমাজে তামাকের প্রভাব কমাতে হবে এবং তামাকমুক্ত পরিবেশ তৈরি করতে হবে। এ বিষয়ে নেওয়া সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বেসরকারি সংস্থাসহ সকল স্তরের জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

সভায় সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, সংসদ সদস্য দীপংকর তালুকদার, সংসদ সদস্য তানভীর শাকিল জয় এবং তামাকমুক্ত বাংলাদেশ প্লাটফর্মের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ১৪ গুরুত্বপূর্ণ পুলিশ সুপার বদলি