গুম মামলায় শেখ হাসিনার আইনজীবী হিসেবে জেড আই খান পান্না নিয়োগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম-নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে আইনজীবী জেড আই খান পান্নাকে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল-১।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নিয়োগ প্রদান করে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধানমণ্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন এবং এসটিপি-সংক্রান্ত বৈঠক
এ মামলায় শেখ হাসিনাসহ সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তা এবং মোট ৩০ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা দুই মামলার অভিযোগ গঠন শুনানির তারিখ আগামী ৩ ও ৭ ডিসেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটররা শুনানির প্রস্তুতি নিচ্ছেন, আর স্টেট ডিফেন্স হিসেবে জেড আই খান পান্না অভিযুক্তদের পক্ষে দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী





