জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রস্তুত ও শান্তিপূর্ণ হবে: প্রধান উপদেষ্টা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ন, ১১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৩৪ পূর্বাহ্ন, ১৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পূর্ণ প্রস্তুতিপূর্ণ এবং উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইইউ’র নির্বাচন পর্যবেক্ষক মিশন প্রধান ইভারস আইজাবসের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচনের সময় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা থাকবে। এই সিস্টেমের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে একটি অ্যাপের মাধ্যমে যেকোনো সমস্যার তথ্য তৎক্ষণাৎ মনিটর করা যাবে এবং সেনা সদস্যরা দ্রুত রেসপন্স করতে সক্ষম হবেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধানমণ্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন এবং এসটিপি-সংক্রান্ত বৈঠক

ড. ইউনূস আরও বলেন, নির্বাচনের জন্য প্রত্যেক রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত থাকবে এবং কোনো সমস্যা দেখা দেবে না।